1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাঙ্গাবালীতে বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি মো. আব্দুর রহমান ফরাজী সাধারণ সম্পাদক শাজাদুল ইসলাম শামীম

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১০২ সময় দর্শন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. আব্দুর রহমান ফরাজীকে সভাপতি ও শাজাদুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দিয়েছে জেলা বিএনপি।

গত বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ হয়। দলীয় সূত্রে জানা গেছে, প্রায় এক যুগের বেশি সময় পার করে গত ২৭ মে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে আব্দুর রহমান ফরাজিকে সভাপতি ও শাজাদুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর আড়াই মাস পরে বৃহস্পতিবার রাতে সাড়ে ৯টায় উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. হারুন অর রশিদ, মো. আজাদুল ইসলাম বাবলু, মো. রুহুল আমিন, মো. মাহমুদুর রহমান, আবুল হুদা, আওলাদ হোসেন রাজা, আবুল বাসার হাওলাদার, মফিদুল ইসলাম সেলিম, কেএম বেল্লাল হোসাইন, আব্দুর রাজ্জাক সরদার, জাহাঙ্গীর হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্নু, আনোয়ারুল ইসলাম হাওলাদার,আব্বাস উদ্দিন হাওলাদার, খোকা মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, মাহবুব হোসেন তালুকদার, সহ-সাংগঠনিক মহসিন উদ্দীন কুয়েত, মো. হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক মো. মুনিম আহমেদ, সহ-দপ্তর সম্পাদক ওয়াদুদ ডাক্তার, কোষাধ্যক্ষ মো. কামরুল ইসলাম হিরু, সহ-কোষাধ্যক্ষ মো. শাকুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. জসিম উদ্দিন খান, যুব বিষয়ক সম্পাদক মো. অপু হায়দার ইবু আকন, সহ-যুব বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও প্রচার সম্পাদক জুয়েল মীর প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu