1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পূর্ণিমার প্রভাবে জোয়ারে পানি অস্বাভাবিক বৃদ্ধি,৭ গ্রাম প্লাবিত!

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১০৬ সময় দর্শন

পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা ও রাঙ্গাবালী উপজেলার অনেক গুলো গ্রাম প্লাবিত হয়েছে।

বুধরার জোয়ারের পানি ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। এতে পানি বন্ধি হয়ে পড়ে হাজারো মানুষ। স্থানীয়রা জানান, বিভিন্ন সময়ের প্রাকৃতিক দূর্যোগে ভেঙে যাওয়া সংস্কার বিহীন বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া,চিনাবুনিয়াও মরাজাঙ্গী, চরমোন্তাজ ইউনিয়নের চর আন্ডা,উত্তর চরমোন্তাজ সহ তিনটি গ্রাম এবং ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া ও মৌডুবী ইউনিয়নের আশাবাড়িয়ার লোকালয়ে পানি ঢুকে যায়।

খোজ নিয়ে জানা যায়, উপজেলার আশাবাড়িয়া,জাহাজমারা, গঙ্গিপাড়া ,চরযমুনা,উত্তর চরমোন্তাজ ,চরগঙ্গাসহ বেড়িবাধের বাহিরে থাকা এসব এলাকার মাছের ঘের ও পুকুর ডুবে কয়েক লক্ষ টাকার মাছ ভেসে গেছে। জোয়ারের পানিতে বিপাকে থাকা বাসিন্দারা জানিয়েছেন, জোয়ারের পানিতে একদিকে তাদের দূভোগ, আবার তাদের জানমালেরও ক্ষতি হচ্ছে। তাই টেকসই বেড়িবাঁধ নিমার্ণের দাবি জানান তারা।

চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু.জাহিদুর রহমান বলেন, চালিতাবুনিয়ার তিন গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। অনেক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। ২ টা যায়গায় বাঁধ নির্মাণ হয়নি এখনো। ওখান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu