1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোরের সিংড়ায় কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানি

নাহিদ হাসান শামীম নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৬৫ সময় দর্শন

নাটোরের সিংড়ায়, কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে, চামারী ডিগ্রী কলেজের অফিস সহায়ক আব্দুল খালেক (৫৮) কে আটক করেছে পুলিশ।

আজ দুপুর ১২ টায় স্থানীয়রা আটক করে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।

আটক কৃত আব্দুল খালেক হাতিয়ান্দহ ইউনিয়নের হাঁসি ঘাটি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, চামারী ডিগ্রী কলেজের অফিস সহায়ক আব্দুল খালেক একাদ্বশ শ্রেণীর এক ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো।

আজ কলেজ চলাকালীন সময়ে লাইব্রেরিতে সেই ছাত্রীকে শ্লীলতাহানি করলে স্থানীয়রা আব্দুল খালেককে আটক করে ৯৯৯ এর মাধ্যমে পুলিশে খবর দিলে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী কলেজ ছাত্রী বলেন, আব্দুল খালেক প্রায়ই আমাকে কুপ্রস্তাব দিতো। তাঁকে অনেকবার নিষেধ করেছি তারপরেও আজ কলেজে তিনি আমাকে শ্লীলতাহানি করেছেন, আমি এ ঘটনার বিচার চাই।

অভিযুক্ত আব্দুল খালেক বলেন, তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।

কলেজের অফিস রুমে বসে থাকার সময় অসাবধানতা বশত ঐ ছাত্রীর পায়ের সঙ্গে পা লেগেছে, শুধু এতটুকুই।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা অফিস সহায়ক আব্দুল খালেককে আটক করে পুলিশে সোপর্দ করে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu