1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৩৫ সময় দর্শন

জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি। বুধবার (১০ আগস্ট) বেলা ১২টার জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড. নজরুল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন দুদু, গোকুন্ডা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রবিউল ইসলাম বসুনিয়া টোটন, জেলা ছাত্র সমাজের সভাপতি জাকিরুল ইসলাম জাকির প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করার জন্য জাতীয় পার্টির সমর্থন পেয়েছিলো। কিন্তু জাতীয় পার্টি তাদের দুর্নীতি করার কোন সমর্থন দেয়া হয়নি। সরকার রাতের আধারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়ে সাধারন জনগনের ক্ষতির মুখে ফেলেছে। প্রায় প্রতিদিন সকল পণ্যের দাম বেড়ে যাচ্ছে।

এ ছাড়াও গ্যাসের দাম বৃদ্ধি করছে। এক ঘন্টার লোডশেডিং এর পরিবর্তে প্রতিদিন প্রায় ৮ ঘন্টা লোডশেডিং হচ্ছে। এছাড়াও সরকার উন্নয়নের নামে বড় বড় মেঘা প্রকল্পে বড় বড় দুর্নীতি করছে। তাই দুর্নীতি বন্ধসহ জ্বালানি তেলের দাম পুনরায় নির্ধারনের দাবি জানান বক্তারা। এ সময় জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu