1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তীব্র দাবানলে পুড়ছে ফ্রান্স, লড়ছে দমকল বাহিনী ।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১২৭ সময় দর্শন

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ওই এলাকার সাত হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। আগুনের সাথে লড়ছে দমকল বাহিনী।  দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ১ হাজারের বেশি দমকলকর্মী। বৃহস্পতিবার তথ্য জানিয়েছে বিবিসি

 

ভয়াবহ এই দাবানলে ১৬টি বাড়ি পুড়ে গেছে।  ১০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।  দমকল বাহিনীর এক প্রতিনিধি এই দাবানলকে ‘ভয়ংকর দানব’ বলে আখ্যা দিয়েছেন।  প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রা অগ্নিনির্বাপণ কার্যক্রমকে ব্যাহত করছে।

গত মাসেই ফ্রান্সের এই অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছিল। ওই সময় প্রায় ছয় হাজার মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। ইউরোপের অধিকাংশ দেশকে গত দুই মাস ধরে তাপপ্রবাহ ও দাবানল মোকাবিলা করতে হচ্ছে। এসব দেশের মধ্যে ফ্রান্সও রয়েছে।

প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এক টুইট বার্তায় জানিয়েছেন, অস্ট্রিয়া, জার্মানি, গ্রীস, পোল্যান্ড এবং রোমানিয়া আগুনের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সকে ‘সহায়তা করতে আসছে’।

এই গ্রীষ্মে ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে রেকর্ড তাপমাত্রা এবং খরার কারণে মারাত্মক দাবানলের সৃষ্টি হচ্ছে। পর্তুগাল এবং স্পেনে গরমে এক হাজারেরও বেশি মৃত্যু হয়েছে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu