1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিরাজগঞ্জে স্কুলছাত্রী হত্যা মামলায় বখাটের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২০৮ সময় দর্শন

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুলছাত্রী হত্যা মামলায় সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামে এক বখাটের মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত মংলা চন্দ্র সরকারের ছেলে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান নিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শোলাকুড়া গ্রামের শ্রী পবিত্র সরকারের মেয়ে পূজা সরকার শোলাকুড়া মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে লেখাপড়া করতো। স্কুলে যাওয়ার সময় প্রতিবেশী বখাটে যুবক শ্রী সঞ্চয় চন্দ্র সরকার প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন। পূজা সরকারকে বিরক্ত করতো। পূজা সরকার তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সঞ্জয় সরকার ক্ষিপ্ত হয়। গত ৩ মে ২০২১ সালে পূজা সরকার বাড়িতে রান্না করছিল।

সঞ্জয় পূর্ব পরিকল্পনা মোতাবেক ধারালো ছুরি নিয়ে পূজার বাড়িতে প্রবেশ করে এলোপাথারীভাবে তার শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করতে থাকেন। এসময় পূজার চিৎকারে তার বাবা ও প্রতিবেশীরা এগিয়ে আসে। পূজা সরকারের মৃত্যু নিশ্চিত করে ধারালো ছুরি হাতে দৌঁড়ে পালিয়ে যায় সঞ্জয় সরকার।

পরে পূজা সরকারের বাবা শ্রী পবিত্র সরকার বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ শ্রী সঞ্জয় চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে।

সঞ্জয় চন্দ্র সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ শোনানি শেষে আদালত বুধবার এই রায় প্রধান করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu