1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সংগৃহীত ছবি ক্রিমিয়া কখনই ছেড়ে দেব না : জেলেনস্কি।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১১৮ সময় দর্শন

ইউক্রেন যুদ্ধ ক্রিমিয়ার সঙ্গে শুরু হয়েছিল এবং এর মুক্তি দিয়ে শেষ করতে হবে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে একটি রাশিয়ান বিমানঘাঁটিতে একের পর এক বিস্ফোরণে একজন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এ কথা বলেছেন।

জেলেনস্কি বিস্ফোরণের কথা উল্লেখ না করে বলেছেন, ‘ক্রিমিয়া ইউক্রেনের এবং আমরা কখনই এটি ছেড়ে দেব না। ’

ইউক্রেনের একজন শীর্ষ উপদেষ্টা বিস্ফোরণের দায় অস্বীকার করেছেন।রাশিয়া এই বিস্ফোরণ ঘটিয়েছে বলেছেন।

 

ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অংশ কিন্তু ২০১৪ সালে একটি গণভোটের পরে রাশিয়ায় সংযুক্ত করা হয়েছিল যা আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ হিসাবে দেখে। অনেক ইউক্রেনীয় এটিকে রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধের সূচনা হিসেবে দেখছে।

গতকাল মঙ্গলবার ক্রিমিয়ার পশ্চিমে নভোফেদোরিভকার কাছে স্যাকি সামরিক ঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। যা রাশিয়ান পর্যটকদের কাছে জনপ্রিয় সমুদ্রতীরবর্তী রিসোর্টগুলির খুব কাছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের সময় সমুদ্র সৈকতগামীরা দৌড়াচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে তারা কমপক্ষে ১২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ক্রিমিয়ায় রুশ নিযুক্ত স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এক বেসামরিক নাগরিক নিহত এবং আটজন আহত হয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu