1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১২৮ সময় দর্শন

সোমবার তেলের দাম প্রায় দুই শতাংশ বেড়েছে। বিশ্ববাজারে গেল কয়েক মাস নিম্নমুখী থাকার পর জ্বালানি তেলের দাম বৃদ্ধির এ ঘটনা ঘটল। মার্কিন যুক্তরাষ্ট্রের চাকরির প্রবৃদ্ধির তথ্য এবং চীনের রপ্তানি সংশ্লিষ্ট তথ্যদি প্রকাশ্যে আসার পর বিনিয়োগ বাড়ায় অর্থনৈতিক মন্দার উদ্বেগ কেটে গেছে। আর এতেই আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম

সোমবার (৮ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশ, ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৫ দশমিক ৭৩ ডলারে উঠে গেছে। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর ৭৫ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৯ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে।

শুক্রবার (৫ আগস্ট) জ্বালানি তেলের শীর্ষ ভোক্তা মার্কিন যুক্তরাষ্ট্র জুলাই মাসে চাকরির বাজারের অপ্রত্যাশিত প্রবৃদ্ধির খবর প্রকাশ করেছে। এর পাশাপাশি রোববার (৭ আগস্ট) চীনও প্রত্যাশার তুলনায় রফতানি দ্রুত বাড়ার খবর দিয়ে বিশ্বকে তাক লাগিয়েছে। যার প্রভাবই পড়েছে জ্বালানি তেলের বাজারে।

এর আগে ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরুর পর ব্রেন্ট ক্রুডের দাম গত সপ্তাহে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এ সময়ে অপরিশোধিত তেলের দাম ১৩ দশমিক ৭ শতাংশ কমে যায়। ২০২০ সালের এপ্রিলের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক ড্রপ। সে সময়ে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর এক সপ্তাহে ৯ দশমিক ৭ শতাংশ কমে যায়।

এদিকে বিশ্বের শীর্ষ অপরিশোধিত আমদানিকারক দেশ চীনের কাস্টমস ডেটা বলছে, জুলাই মাসে প্রতিদিন গড়ে ৮ দশমিক ৭৯ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করা হয়েছে। যা জুনের তুলনায় বেশি। কিন্তু এখন পর্যন্ত গত বছরের তুলনায় তা ৯ দশমিক ৫ শতাংশ কম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu