1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ট্রান্সফরমারের নিচে গোসল, বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১১১ সময় দর্শন

রাজধানীর শ্যামপুরে ঢাকা ম্যাচ এলাকায় ট্রান্সফরমার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে তাদেরকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

রতন (৩৫), সুনিল (৪০), রনি (২৯), আকাইদ (২২) নামে ওই চার দগ্ধ ঢাকা ম্যাচ এলাকার একটি স্টিল মিলসের কর্মচারী।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সুমন জানান, কাজ শেষে সন্ধ্যার দিকে তারা গোসল করছিলেন। সেখানে হঠাৎ ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এসময় তারা ওই ট্রান্সফরমারের নিচে ছিলেন। বিস্ফোরণের পর ট্রান্সফরমারের ভেতরে থাকা গরম দাহ্য পদার্থ তাদের শরীরে পড়ে। এতে তারা দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

আহত চার জনের শরীরের ৫ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে জানিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন বলেন, শ্যামপুর থেকে চার শ্রমিককে আনা হয়েছে। তারা ইলেকট্রিক বার্ন। দগ্ধদের মধ্যে রনি ও আকাইদ নামে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে। অন্য দুজনকে ভর্তি করা হবে। আশঙ্কাজনক দুজন হলেন- রতন ও সুনীল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu