1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গুগল ম্যাপ অনুসরণ করে খালে পড়ল গাড়ি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১১৬ সময় দর্শন

অচেনা পথে সঠিক গন্তব্য জানতে আজকাল কমবেশি সবাই গুগল ম্যাপের ওপর ভরসা করেন। কিন্তু ম্যাপের ওপর ভরসা করে অনেক সময় ভুল পথে চলে যাওয়ার কথাও বিভিন্ন মাধ্যমে শোনা যায়। তেমনই নিদর্শন দেখা গেল ভারতের কেরালা রাজ্যে। গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে একটি গাড়ি সোজা গিয়ে পড়েছে খালে।খবর টাইমস নাউ নিউজের।

 

খবরে বলা হয়, যখন দুর্ঘটনা ঘটে তখন কেরালায় স্থানীয় সময় রাত সাড়ে ১০টা। এরনাকুলম থেকে কুমবানাদে নিজের বাড়ি ফিরছিলেন সোনিয়া নামের এক নারী। পেশায় চিকিৎসক তিনি। সঙ্গে ছিল তার তিন মাসের শিশুকন্যা, মা ও এক আত্মীয়। কিন্তু রাতে পথ হারিয়ে ফেলেন তিনি। তারপরই ইন্টারনেটে ম্যাপের সহায়তা নেন তিনি। আর তাতেই বিপত্তি। বুঝতে না পেরে একটি খালে পড়ে যায় গাড়ি।

খবরে আরও বলা হয়, গাড়িতে আপদকালীন সংকেত দেয়ার ব্যবস্থা ছিল। পানিতে পড়া মাত্র সেই সংকেত জারি করায় তৎক্ষণাৎ ছুটে আসেন স্থানীয় মানুষ। পানির স্রোতে ভেসে যাচ্ছিল গাড়িটি। ঘটনাস্থলের প্রায় ৩০০ মিটার দূরে কোনো রকমে দড়ি ছুড়ে উদ্ধার করা হয় যাত্রীদের। তবে ডুবে যায় গাড়িটি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu