1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৮৯ সময় দর্শন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মোশাররফ হোসেন রিপন নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবক ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি বলেন, এ ঘটনায় জনতার হাতে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া আরো এক গরু চোরকে স্থানীয় লোকজন আটক করে বুধবার সকাল ৯টার দিকে পুলিশে সোপর্দ করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের আবুল বাশারের বাড়ির জাকির হোসেনের গোয়ালঘর থেকে ৪টি গরুর বাছুর ও একই গ্রামের নুর উদ্দিনের গোয়ালঘর থেকে ৪টি গরুর বাছুরসহ মোট ৮টি গরুর বাছুর চুরি করে সংঘবদ্ধ গরু চোর চক্র। গরু চুরি করে লেগুনায় করে পালিয়ে যাওয়ার সময় গরুর মালিকরা বিষয়টি টের পেয়ে চারদিকে ফোন করে খবর দিয়ে দেয়।

তিনি বলেন, খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা চরফকিরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকার সাদ্দামের দোকানের সামনে ট্রাক্টর দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। এরপর ব্যারিকেডের মুখে ভোর পৌনে ৪টার দিকে স্থানীয় লোকজন চোরাই গরু ভর্তি গাড়ি আটক করে। ওই সময় গাড়িতে থাকা চারজন গরু চোরের মধ্যে তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও এক গরু চোরকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। গণপিটুনিতে ওই গরু চোর ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, উত্তেজিত জনতা গরু চুরির কাজে ব্যবহৃত লেগুনায় আগুন ধরিয়ে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গরু চুরি, উদ্ধার ও গ্রামবাসীর হাতে গণপিটুনিতে নিহতের ঘটনায় পৃথক মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu