1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কাতার বিশ্বকাপের সূচি বদলে দিচ্ছে ফিফা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৩৭ সময় দর্শন

শুরু হয়ে গেছে কাতার বিশ্বকাপের রোমাঞ্চ। ইতোমধ্যেই ৩২ দল নিশ্চিত হয়েছে বিশ্বকাপের। ড্র আয়োজিত হয়েছে। আর মাত্র তিন মাসেরও কম সময় বাকি আছে বিশ্বকাপ শুরু হতে।এর মধ্যেই সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আসতে চলেছে।

 

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার কথা ২১ নভেম্বর থেকে। উদ্বোধনী দিনেই চারটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা বর্তমান ফিক্সচার অনুযায়ী। তবে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের পর থেকেই উদ্বোধনী দিনে প্রথমে আয়োজক দেশের খেলা দিয়ে বিশ্বকাপ শুরু হয়। এই ফিক্সচার অনুযায়ী কাতারের ম্যাচের আগে আরও দুটি ম্যাচ রয়েছে। সেনেগাল-নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড-ইরান ম্যাচের পর কাতার-মেক্সিকোর ম্যাচটি আয়োজিত হওয়ার কথা। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ওয়েলস।

ফলে আয়োজক দেশটি ফিফার নিকট আবেদন করেছে ২০ নভেম্বরে তাদের ম্যাচটি আয়োজন করার। কাতার এবং মেক্সিকোর ম্যাচটি ২০ নভেম্বর আয়োজন করে সেদিনই উদ্বোধনী অনুষ্ঠান করতে। ঐদিন একটি ম্যাচই হবে। আর বাকি তিনটি ম্যাচ আয়োজিত হবে আগের ফিক্সচার অনুযায়ী।

তবে এটা এখনো নিশ্চিত নয়। ফিফার কাছে কাতারের এই আবেদন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটা অনুমোদনের জন্য ফিফা কাউন্সিল বুর‌্যোর অনুমতি লাগবে। যার প্রধান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো এবং তার সঙ্গে রয়েছেন উয়েফা, কনমেবল কনকাফ, সিএএফ, এফসি এবং ওএফসির প্রধান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu