1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের দেওয়া সমরাস্ত্রের ডিপো ধ্বংসের দাবি রাশিয়ার।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১১২ সময় দর্শন

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে দেওয়া বিভিন্ন আধুনিক সমরাস্ত্রের একটি ডিপো রুশ বাহিনী ধ্বংস করে দিয়েছে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর চেরকাসির উমান গ্রামে ইউক্রেন সেনাবাহিনীর একটি অস্ত্রের ডিপো ধ্বংস করেছে রাশিয়া। সেই ডিপোতে ৩শরও বেশি দূরপাল্লার মার্কিন হিমার্স (এইচআইএমএআরএস) রকেট ও বিপুল পরিমাণ এম৭৭৭ হাউইটজার রকেট ছিল।

গত ৭ আগস্ট রুশ নৌবাহিনী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ডিপোটি ধ্বংস করেছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দেওয়া যেসব অস্ত্র ধ্বংস করেছে রুশ সেনারা, সেসবের সম্মিলিত ওজন ৪৫ টনেরও বেশি।

এর আগে গত জুলাইয়ের শেষ দিকে ইউক্রেনের ডানিপ্রোপেত্রোভস্ক শহরে এ রকম একটি ডিপো ধ্বংস করেছিল রুশ সেনারা। সেই ডিপোটিতে ১ শ’রও বেশি হিমার্স রকেট ছিল। হিমার্স রকেটের পাশাপাশি ডিপোটির নিরাপত্তার দায়িত্বে থাকা ১২০ জন ইউক্রেনীয় সেনাও নিহত হয়েছিল রাশিয়ার সেই ক্ষেপণাস্ত্র হামলায়।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে সীমান্তে আড়াই মাস সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার ‍দু’দিন আগে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu