1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল সেই জুয়েলের অস্ত্রের লাইসেন্স বাতিল।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১২১ সময় দর্শন

আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল হওয়া কুমিল্লার যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের সেই অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) রাতে  বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান রোববার এক অফিস আদেশে অস্ত্রটির লাইসেন্স বাতিল করেন।

ওই অফিস আদেশে বলা হয়েছে, গত ১৪ জুলাই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়। সেখানে মোস্তফা মনিরুজ্জামান জুয়েলের নামে ইস্যু করা অস্ত্র যা দেখতে অত্যাধুনিক ও সামরিক বাহিনীর অস্ত্রের মতো মনে হলেও পয়েন্ট ২২ (.২২) বোর জিএসজি-৫ মডেলের রাইফেল তিনি হাতে ধরে আছেন। এ অস্ত্রটি প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করায় তার মালিকানাধীন আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স বাতিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেটির লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬-এর অনুচ্ছেদ ২(ক) এবং অস্ত্র আইন ১৮৭৮-এর ১৮(ক) ধারা অনুযায়ী, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে ইস্যু করা তার আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স বাতিল করা হলো।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের আগ্নেয়াস্ত্রের ছবিসহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারাদেশে তোলপাড় শুরু হয়। পরদিন মনিরুজ্জামান জুয়েল এর স্ত্রী আগ্নেয়াস্ত্রটি চৌদ্দগ্রাম থানায় জমা দেন। গত ১৭ জুলাই জুয়েলকে একটি চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। পরদিন ১৮ জুলাই আদালতে সোপর্দ করলে আদালত মনিরুজ্জামান জুয়েলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে জুয়েল কুমিল্লা কারাগারে রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu