1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিরাজগঞ্জে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৫০ সময় দর্শন

আজ ৯ আগস্ট, আন্তর্জাতিক আদিবাসী দিবস। সারা বিশ্বে পালিত হয়েছে এ দিবসটি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ তৃণমূল ক্ষুদ্র-নৃ গোষ্ঠী ফেডারেশন, সিরাজগঞ্জ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সিরাজগঞ্জেও পালিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস।

এবারের আদিবাসী দিবসের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিস্তারে আদিবাসী নারীদের ভূমিকা’।

আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে বাংলাদেশ তৃণমূল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন দিবসটি যথাযথ মর্যাদায় তাৎপর্যপূর্ণ করে তুলতে দেশের ২২টি জেলা থেকে প্রায় ১৪ হাজার আদিবাসী নারী পুরুষ অংশ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য চাকরির কোটা, স্থানীয় সরকারসহ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি জানান।

বাংলাদেশ তৃণমূল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সিরাজগঞ্জ শাখার সভাপতি শ্রী সিপন চন্দ্র সিং এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী পলাশ কুমার সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, মুক্তিযোদ্ধা একাডেমী ট্রাস্টের চেয়ারম্যান ড.আবুল আজাদসহ আদিবাসী নেতৃবৃন্দ।

সমাবেশ উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধনা দাশ গুপ্তা, অ্যাডভোকেট আকছির এম. চৌধুরী, আনিস মুহম্মদ প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu