1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বঙ্গোপসাগরে ৮টি ট্রলার ডুবি, নিখোঁজ অর্ধশতাধিক।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১২৪ সময় দর্শন

বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে ৮টি  ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধার অভিযান শুরু হয়নি।  

বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর আলিপুর মৎস্য বন্দর আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।তিনি জানান, সাগর উত্তাল থাকায় জেলেরা ট্রলার নিয়ে কিনারায় আসছিল। আসার পথেই ঢেউয়ের তোড়ে উল্টে গিয়ে ৮টি ট্রলার দূর্ঘটনার কবলে পড়ে। দূর্ঘটনার শিকার কিছু জেলেদের অন্য ট্রলারের মাধ্যমে উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে অর্ধশতাধিক জেলে ।  ভোররাত থেকে শুরু করে এ পর্যন্ত ঢেউয়ের তোড়ে সাগরে ৮ টি ট্রলার দূর্ঘটনার কবলে পড়ে।

 

দূর্ঘটনার কবলে পড়া এক ট্রলারের মাঝি আনোয়ার খান জানান, সাগর উত্তাল থাকায় ট্রলার চালিয়ে কিনারে আসছিলেন তারা। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে ট্রলারটি হঠাৎ উল্টে যায়। এসময় ট্রলারে থাকা ৯ জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করে অন্য একটি ট্রলারের লোকজন।  কিন্তু সেরাজ মুন্সি নামের এক জেলেকে এখনও পাওয়া যায়নি। পরবর্তীতে জাফর মাঝী নামের একজনের ট্রলার দিয়ে সেরাজকে উদ্ধার করা হলেও সেই ট্রলারটিও ঢেউয়ের তোড়ে সাগরে ডুবে যায়। সেখানে ১৪ জনের মতো জেলে উদ্ধার হলেও সেরাজ নিখোঁজ রয়েছে। ধরনা করা হচ্ছে দুইদফা ডুবে যাওয়ায় সাগর থেকে উঠে আসতে পারেননি তিনি।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো.সেলিম মন্ডল জানান, ট্রলার ডুবির খবর মাত্র শুনেছি। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালানো হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu