1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১২৬ সময় দর্শন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে গ্রীন লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের চালক নিহত হয়েছেন। নিহত বাস চালকের নাম মো. আলী হোসেন (৫৬)। তিনি কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে। এসময় বাসের আরও ৩ যাত্রী আহত হয়েছেন।আহতরা হলেন- মো. তৈমুর খান, মো. রাজু মিয়া ও তরিকুল ইসলাম।  

 

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুলাই) ভোর ৬টায় মীরসরাই ফিলিং স্টেশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী গ্রীন লাইন পরিবহনের একটি দ্রুত গতির বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের চালক মারা যান। এসময় বাসে থাকা আরও ৩ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ আরম্ভ করি। এসময় আটকে পড়া বাসচালককে বাসের কিছু অংশ কেটে উদ্ধার করা হয়েছে। বাসের সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, বাসটি দ্রুত গতিতে ছিল। ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে আটকে যায়। ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বাস চালকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসছেন। তারপর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu