1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তুরাগে ভাঙারি দোকানে বিস্ফোরণ: আরো একজনের মৃত্যু।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১১৫ সময় দর্শন

রাজধানীর তুরাগের কামারপাড়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আল আমিন (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন।

সোমবার (৮ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল আমিন।তিনি জামালপুর সদরের মুছা মিয়ার ছেলে।

 

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের চিকিৎসক এসএম আইউব হোসেন বলেন, ‘আল আমিনের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন দগ্ধ দুজনের অবস্থাও আশঙ্কাজনক। ’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ’

এর আগে শনিবার দুপুরে তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান। আর রোববার রাতে একজন ও সোমবার রাতে দুজন মারা যান।

নিহতরা হলেন- নূর হোসেন (৬০), গাজী মাজহারুল ইসলাম (৪৫), আলমগীর হোসেন আলম (২৩), মিজানুর রহমান (৩৫), মাসুম আলী (৩৫) ও আল আমিন (৩০)।

বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মো. শাহীন (২৫) ও শফিকুল ইসলাম (৩২)।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu