1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ডিলারদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৭৬ সময় দর্শন

ভরা আমন মৌসুমে উপকূলীয় জেলা পটুয়াখালীতে ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সারের দাম বাড়ার সুযোগে সিন্ডিকেট করে কৃত্তিম সংকট তৈরি করছে সার ব্যবসায়ীরা।

চলতি আমন মৌসুমে পর্যাপ্ত সার না পেয়ে ভোগান্তিতে পড়েছে উপকূলের কৃষকরা। এতে আমন আবাদ ব্যহত হওয়ার শঙ্কা তৈরী হয়েছে।খুচরা বিক্রেতাদের অভিযোগ, সারের দাম বাড়ার কথা শুনেই মূল ডিলাররা বাজারে সার সরবরাহ বন্ধ করে দিয়েছে। গুদামজাতের কারণেই সারের সংকট দেখা দিয়েছে বলেও মনে করছেন তারা।

 

অনাবৃষ্টি আর দাবদাহের কারণে আষাঢ়ে আমন ধানের বীজতলা করতে পারেনি পটুয়াখালীর কৃষকরা। শ্রাবণে এসে বীজতলা করে এখন ক্ষেতে চারা রোপন শুরু করেছে। এরই মধ্যে দেখা দিয়েছে ইউরিয়া সারের তীব্র সংকট। সার সংকটে খুচরা বিক্রেতাদের কেউ কেউ বন্ধ রেখেছেন দোকান। সারের সংকট থাকায় কৃষকরা টাকা নিয়ে এই দোকান ওই দোকান ঘুরেও চাহিদা মতো সার পাচ্ছেননা। এক দিকে নেই বৃষ্টি, অন্য দিকে সারের সংকট। যার কারণে বিজতলা ও ধানের চারা রোপন নিয়ে দিশেহারা হয়ে পড়েছে চাষীরা।

বাহেরচর গ্রামের কৃষক শহিদুল বলেন, একদিকে বৃষ্টি নেই ক্ষেত শুকিয়ে গেছে। পাম্প মেশিন দিয়ে পানি দিতে হয়। কিন্ত ডিজেলের দাম বাড়তি। অন্যদিকে সারের দাম বাড়ার কারনে সারের সংকট দেখা দিয়েছে। কিভাবে ফসলি জমি আবাদ করবো?

ছোট বাইসদিয়া গ্রামের চাষি হারুন মিয়া বলেন, কোন দোকানে গিয়ে সার পাচ্ছিনা। আমাদের ধানের বীজ নষ্ট হয়ে যাচ্ছে। ডিলারদের দোকানে ঘুরেও সার পাচ্ছিনা। আবার নাকি সারের দামও বাড়ছে।

খুচরা ব্যবসায়ী বশির তালুকদার ও ইকবাল মাহমুদ বলেন, ইউরিয়া সারের দাম ১৬ টাকা থেকে ২২ টাকা। অর্থাৎ কেজিতে ৬ টাকা বাড়ার কথা শুনেই মূল ডিলারা বাজারে সার সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এতদিন খুচরা বাজারিরা সার বিক্রি করলেও মূল ডিলারদের গুদামজাতের কারণে এখন বাজারে সার নেই বললেই চলে। তাই আমরা কৃষকদের অল্প অল্প করে সার দিচ্ছি।

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম মহিউদ্দিন বলেন, জুলাই মাসের সার ২২ টাকা দামে বিক্রি করার সুযোগ নেই। তাই গুদামজাত করেও লাভ নেই। এ ব্যপারে তাদের তদরকি অব্যহত রয়েছে। কেউ অসাধুপন্থা অবলম্বন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কৃষি বিভাগের তথ্যমতে, কৃষি নির্ভর এই জেলায় চাষাবাদের উপযোগী জমির পরিমাণ ২ লাখ ৩ হাজার হেক্টর। আর এ বছর আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮৭ হাজার হেক্টর জমিতে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu