1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১২০ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডার পাম বিচ শহরের মার-এ-লাগোতে এই অভিযান চালায় সংস্থাটি।

এদিকে নিজের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি অভিযানের এই তথ্য নিজেই সামনে এনেছেন ট্রাম্প। মঙ্গলবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি

প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই এজেন্টরা সোমবার নিজের মার-এ-লাগো এস্টেটে অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি কোনো ধরনের অনুমতি ছাড়াই এই অভিযান চালানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

রয়টার্স বলছে, ফ্লোরিডার এই বাড়িতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট অফিশিয়াল প্রেসিডেন্সিয়াল রেকর্ডস সরিয়ে রেখেছেন বলে যে কথা শোনা যায় এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের তদন্তের সঙ্গে এই অভিযানের সম্ভবত সংযোগ থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অবশ্য এই অভিযানের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া ওয়াশিংটনে এফবিআই’র সদর দপ্তর এবং মিয়ামিতে অবস্থিত সংস্থাটির ফিল্ড অফিসও ট্রাম্পের বাড়িতে অভিযানের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

তবে ট্রাম্পের বিরুদ্ধে চলমান তদন্ত সম্পর্কে জানেন এমন দুই অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে ট্রাম্প নিজের সাথে করে হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার এই রিসোর্টে নিয়ে আসা কয়েক বাক্স নথির খোঁজ পেতেই এই তল্লাশি চালানো হয়েছে।

বিবিসি বলছে, ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, পাম বিচের মার-এ-লাগো ‘এফবিআই এজেন্টদের একটি বড় দল দিয়ে দখল করা হয়েছে’। তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী- ট্রাম্প বলছেন, মার-এ-লাগো এস্টেটটি ‘বর্তমানে অবরুদ্ধ, এটি দখল করা হয়েছে এবং অভিযান চালানো হচ্ছে’। তবে কেন সেখানে অভিযান চালানো হয়েছে তা তিনি উল্লেখ করেননি।

এফবিআইয়ের অভিযান শুরুর পর ট্রাম্প বলেন, ‘সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সাথে কাজ করার এবং সহযোগিতা করার পরও আমার বাড়িতে এই অঘোষিত অভিযান চালানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। তারা এমনকি কোনো অনুমতি না নিয়েই আমার বাড়িতে প্রবেশ করেছে!’

এদিকে আরেক মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এফবিআইয়ের অভিযানের সময় ট্রাম্প তার এই বাড়িতে ছিলেন না। তবে এফবিআই সেখানে প্রবেশের জন্য একটি সার্চ ওয়ারেন্ট নিয়েছিল। এছাড়া অজ্ঞাত দু’টি সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও বলছে, গোপন নথি খুঁজে পেতেই এই অভিযান চালানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu