1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পুলিশ দিয়ে ক্ষমতা ধরে রেখেছে আ’লীগ: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১১১ সময় দর্শন

আওয়ামী লীগ পনেরো বছর ধরে বেআইনিভাবে ও অবৈধভাবে পুলিশ দিয়ে ক্ষমতা ধরে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের ডাকা এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে ফখরুল বলেন, বিএনপি নেতাকে এক পুলিশ অফিসার সরাসরি গুলি করলেন। আরও ১৯ সেখানে লড়াই করছে।

 

যারা সবাই এই ঘটনা দেখেছে। আমরা ঐ পুলিশ অফিসারের গ্রেফতার করে দ্রুত বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই।

 

ফখরুল অভিযোগ করেন, ‘তারা (আ’লীগ) যে লুটপাট করে, দুর্নীতি করে তা মেটানোর জন্য মানুষের পকেট থেকে নিয়ে যায়। তিনি বলেন, জনগণকে দরকার নাই, পুলিশ দিয়ে দেশ চালান। এই বাহিনী দিয়েই দেশ চালাবে এটা আর হবে না। তারা রাজনীতিকে নষ্ট করেছে। এই সরকারকে আর টিকতে দেয়া যায় না।

বিএনপির ঐক্যমত প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আমরা সংঘবদ্ধ হচ্ছি। সকল রাজনৈতিক দলগুলোর আর নিজের মধ্যে ছোটখাটো বিভেদ সৃষ্টি না করে চলুন সবাই ঐক্যবদ্ধ হই। ‘

বিএনপির মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগের সমস্ত তথ্যই হলো জনগণকে বিভ্রান্ত করার জন্য। জনগণকে আহ্বান করবো এদের তথ্যে বিভ্রান্ত না হয়ে নিজেদের প্রশ্ন করুন। চালের দাম কত বেড়েছে? সরকারের তথ্যে বিভ্রান্ত না হয়ে নিজে থেকে খুঁজে দেখুন চালের দাম কতটা বেড়েছে, নিত্য পণ্যের দাম কতটা বেড়েছে?

উল্লেখ্য, কৃষক দলের আয়োজনে সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বেলা বৃদ্ধির সাথে সাথেই বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। এতে বিএনপি অফিসের সামনে ভিআইপি রোডের একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu