1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাড়লো বাস ভাড়া

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৬৫ সময় দর্শন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাসের ভাড়া পুনর্নির্ধারণে বাস মালিক সমিতির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ শনিবার বিআরটিএ ভবনে বিকেল ৫টায় ঢাকা পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠকে বসেন বিআরটিএ’র কর্মকর্তারা।

বৈঠকে প্রতি কিলোমিটার দূর্পাল্লার বাস ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে এখন ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সিটি এলাকায় প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৪৫ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

গণমাধ্যমকে এসব কথা জানান বিআরটিএ চেয়ারম্যান। আগামীকাল রোববার থেকে গণপরিবহনের নতুন বাড়া কার্যকর করা বলেও জানান বিআরটিএ চেয়ারম্যান।

গতকাল শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়েছে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে আজ সকাল থেকে ঢাকাসহ সারা দেশে গণপরিবহন খাতে বিশৃঙ্খলা দেখা দেয়। অনেকে বাস চালানো বন্ধ রাখেন। আবার ইচ্ছেমতো যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হয়। এই পরিস্থিতিতে বিকেলে বিআরটিএ–এর ভাড়া নির্ধারণী কমিটির বৈঠক হয়।

এর আগে গত বছর নভেম্বরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সারা দেশে বাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ বাড়ায় সরকার। তার নয় মাসের মাথায় আবারও বাসের ভাড়া বাড়ানো হলো।

এবার নৌপথের ভাড়া এখনো বাড়ানো হয়নি। তবে দু-এক দিনের মধ্যে লঞ্চের ভাড়া বাড়তে পারে। বাড়বে নৌপথে পণ্য পরিবহন ব্যয়ও। লোকসানের বোঝা আর বাড়াতে চায় না রেলওয়ে। এ জন্যে ভাড়া বৃদ্ধির চিন্তা করছে রেল কর্তৃপক্ষও।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu