1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তাইওয়ান প্রণালিতে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের রণতরির

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১২৫ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে উত্তেজনা চলছে চীন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে। এমন পরিস্থিতিতে পুরো তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। পরীক্ষামূলকভাবে ছুড়ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এরই মধ্যে অনেক ফ্লাইটের উড্ডয়ন স্থগিত হয়েছে তাইওয়ানে।

রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার হোয়াইট হাউস ঘোষণা করেছে যে আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ও বিমান তাইওয়ান প্রণালি অতিক্রম করবে। সে ক্ষেত্রে চীনের মহড়াকালীন সময়ে যুক্তরাষ্ট্রের রণতরি সেখানে উপস্থিত হলে দুই দেশের সরাসরি সংঘাতের আশঙ্কা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি তাইওয়ানে চীনের সামরিক মহড়ার নিন্দা করেছেন এবং জানিয়েছেন পেন্টাগনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস রোনাল্ড রিগ্যানকে তাইওয়ানের কাছেই অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেয়া হয়েছে।

কিরবি আরও বলেন, ‘আমরা আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে

কিরবি আরও বলেন, ‘আমরা আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে সমুদ্র ও পশ্চিম প্রশান্ত মহাসাগরের আকাশে কাজ করা থেকে বিরত থাকব না, আমরা কয়েক দশক ধরে তাইওয়ানকে সমর্থন করে আসছি এবং একটি উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে রক্ষা করছি।

পুরো তাইওয়ান ঘিরে চলমান মহড়ায় তাজা গোলাবারুদ ব্যবহার করছে চীন। তাইওয়ানের উপকূলের জলসীমায় চীনের ক্ষেপণাস্ত্র ডংফেং এসে পড়েছে।

জাপান বলছে, পাঁচটি চীনা ক্ষেপণাস্ত্র তাদের জলসীমাতেও আছড়ে পড়েছে। নিন্দা জানিয়ে মহড়াটি ‘অবিলম্বে বন্ধ’ করার আহ্বান জানিয়েছে টোকিও।

সমুদ্র ও পশ্চিম প্রশান্ত মহাসাগরের আকাশে কাজ করা থেকে বিরত থাকব না, আমরা কয়েক দশক ধরে তাইওয়ানকে সমর্থন করে আসছি এবং একটি উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে রক্ষা করছি। ’

পুরো তাইওয়ান ঘিরে চলমান মহড়ায় তাজা গোলাবারুদ ব্যবহার করছে চীন। তাইওয়ানের উপকূলের জলসীমায় চীনের ক্ষেপণাস্ত্র ডংফেং এসে পড়েছে।

জাপান বলছে, পাঁচটি চীনা ক্ষেপণাস্ত্র তাদের জলসীমাতেও আছড়ে পড়েছে। নিন্দা জানিয়ে মহড়াটি ‘অবিলম্বে বন্ধ’ করার আহ্বান জানিয়েছে টোকিও।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu