1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের ক্ষেপণাস্ত্রের আঘাত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১২২ সময় দর্শন

চীনের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো জাপানের এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) আঘাত হেনেছে বলে জানিয়েছেন টোকিওর প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি। বৃহস্পতিবার (৪ আগস্ট) এ তথ্য জানান তিনি।

নোবুও কিশি সাংবাদিকদের বলেন, চীনের উৎক্ষেপিত ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে পাঁচটি জাপানের ইইজেড-এর মধ্যে আঘাত হেনেছে।

কিশি বলেন, জাপান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানিয়েছে।

 

তিনি আরও বলেন, এটি গুরুতর সমস্যা, যা আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের নাগরিকদের নিরাপত্তার ওপর প্রভাব ফেলে।

চীন তাইওয়ানের আশপাশে সর্বকালের সর্ববৃহৎ সামরিক মহড়া চালাচ্ছে। দ্বীপটিকে চীন নিজেদের ভূখণ্ড বলে মনে করে এবং প্রয়োজনে বল প্রয়োগ করে একদিন তা দখল করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ।

বেইজিংয়ের কঠোর সতর্কতা সত্ত্বেও মার্কিন নিম্নপক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বশাসিত দ্বীপটিতে সফরের মাধ্যমে সামরিক শক্তির প্রদর্শনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জাপানের দক্ষিণের দ্বীপ অঞ্চল ওকিনাওয়ার কিছু অংশ তাইওয়ানের কাছাকাছি। কিশি বলেন, জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) প্রথমবারের মতো চীনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইইজেড জাপানের উপকূলরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত, যা দেশটির আঞ্চলিক জলসীমার বাইরে।

৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিসংখ্যান জাপানি পক্ষের দাবি। কিশি বলেন, পাঁচটি ক্ষেপণাস্ত্র ওকিনাওয়ার হাতেরুমা দ্বীপের দক্ষিণ-পশ্চিমে আঘাত হেনেছে বলে মনে হচ্ছে।

চীনা সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার মহড়া শুরু হয়েছে এবং তাইওয়ানের পূর্ব দিকে জলসীমায় একটি প্রচলিত ক্ষেপণাস্ত্র ফায়ারপাওয়ার মহড়া চালানো হয়েছে।

বুধবার জাপান এই মহড়া নিয়ে চীনের কাছে উদ্বেগ প্রকাশ করে জানায়, তাদের ইইজেডের সঙ্গে একীভূত সামুদ্রিক অঞ্চলে এই মহড়া করার পরিকল্পনা করা হয়েছে।

মন্ত্রী কিশি মহড়ার বিষয়ে চীনের অভিপ্রায় সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তা সত্ত্বেও চীনকে ‘অত্যন্ত ভয়ঙ্কর’ বলে অভিহিত করেছেন তিনি। সূত্র : এএফপি, এনডিটিভি

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu