1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

“লালমনিরহাটে হাফেজ রাব্বী অপহরণ” অপহরণের দায়ে দুই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২২৩ সময় দর্শন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী আলিমের ডাঙ্গা মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ রাব্বিতুল ইসলাম রাব্বীকে অপহরণের দায়ে রবিউল ইসলাম ও রিয়াজুল ইসলাম নামে ওই মাদ্রাসার দুই শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব।

বুধবার( ৩ আগষ্ট) দুপুরে হাতীবান্ধা থানা পুলিশের মাধ্যমে ওই দুই মাদ্রাসা শিক্ষককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী আলিমের ডাঙ্গা হাফিজিয়ার মাদ্রাসার শিক্ষার্থী একই গ্রামের আব্দুল রসিদের পুত্র হাফেজ রাব্বিতুল ইসলাম রাব্বী (১২)। রাব্বীর পরিবারকে না জানিয়ে তাবলীগ জামাতের কথা বলে গোপনে ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সোহাগরে বাজার এলাকায় নিয়ে যায় ওই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম ও রিয়াজুল ইসলাম।

গত ৭ জুলাই তার পরিবারকে খবর দেয়া হয় রাব্বিতুল ইসলাম রাব্বী তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। কিন্তু রাব্বীর পিতা আব্দুল রসিদের দাবী, নদীতে গোসলের নামে নিখোঁজের নাটক তৈরী করেছেন ওই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম ও রিয়াজুল ইসলাম।

তার দাবী রাব্বীকে ভিন্ন কোনো কারণে তাকে অপহরণ করে গুম বা পাচার করা হয়েছে। এ ঘটনায় ১৭ জুলাই বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত-৪ লালমনিরহাটে মামলা দায়ের করে রাব্বীর বাবা আব্দুর রসিদ। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের গ্রেফতারের নির্দেশ দিলেও ওই মামলা তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম আসামীদের গ্রেফতারে নাটকীয়তা শুরু করেন। পরে রাব্বীর পরিবার র্যাবের সহযোগিতা কামনা করেন।

কয়েক দিন চেষ্টার পর র্যাবের একটি দল অভিযুক্ত ওই দুই শিক্ষককে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেন। হাতীবান্ধা থানার ওসি শাহ আলম জানান, বুধবার দুপুর হাতীবান্ধা থানা পুলিশের মাধ্যমে গ্রেফতার ওই দুই শিক্ষককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

https://www.youtube.com/watch?v=AjhGvjlppIY

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu