1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজধানীতে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১২২ সময় দর্শন

রাজধানীর মহাখালীতে বাসের ধাক্কায় দায়িত্বরত অবস্থায় থাকা ট্রাফিক পুলিশের এক সদস্যের মারা গেছে। তার নাম আবদুল আজিজ মোল্লা (৪৭)। তিনি ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন এবং গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনের কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক বাস ও চালক সুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মহাখালী ফ্লাইওভারের ঢালে যাত্রীবাহী একটি বাস ডিউটিরত অবস্থায় থাকা এএসআই আবদুল আজিজকে ধাক্কা দেয়। এতে তিনি মাথার পেছনে ও পায়ে মারাত্মকভাবে আঘাত পান।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমি নিজে ও সার্জেন্ট গোলাম রাব্বানী তাৎক্ষণিকভাবে আহত এএসআই আবদুল আজিজ মোল্লাকে উদ্ধার করে মহাখালী রেলগেটের পাশে ইউনিভার্সেল মেডিকেল কলেজে নিয়ে যাই। সেখানে আইসিইউতে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় কিছুক্ষণ পরই আইসিইউ অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাখালী ট্রাফিক জোনের এই কর্মকর্তা বলেন, ঘাতক বাসটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। ঘটনার পর চালক ও হেল্পার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীসময়ে মহাখালী ট্রাফিক জোনের টিআই এডমিন সালাউদ্দিন প্রধান ওই পরিবহনের পরিচালকের সঙ্গে কথা বলে কৌশলে লোকজনের মাধ্যমে ঘাতক বাসচালককে আব্দুল্লাপুর থেকে আটক করে বনানী থানায় সোপর্দ করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu