আওয়ামী সরকারের সীমাহীন দূর্নীতির ফলে সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে সরকারের নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কমর্সুচীর ভোলা জেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের উপর পুলিশের অন্যায় ভাবে গুলি বর্ষন ও নির্বিচারে হত্যা ও শতাধিক নেতাকর্মী আহত হওয়ার অভিযোগে প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের কমর্সুচীর অংশ হিসেবে জামালপুরে জেলা ছাত্রদলের সভাপতি ও আগামীদিনের জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী মোঃ সোহেল রানা খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ আগষ্ট বুধবার সকালে স্থানীয় শহরের আজাদ ডাক্তার মোড় হতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুড়ীর দোকান মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ বিক্ষোভ মিছিল -প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন জামালপুর জেলা যুবদল। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা, শহর,ওয়ার্ড, সদর উপজেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।
অপরদিকে, ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়া ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) আমরা গভীর ভাবে শোকাহত, মরহুমের আত্নার মাগফিরাত কামনা করছি ও তার শোকাহত পরিবারের সবাইকে মহান আল্লাহ তায়ালা যেন এই শোক সইবার তৌফিক দান করেন এবং মহান রাব্বুল আলামিন মরহুম কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
এরই প্রতিবাদে বুধবার রাতে স্থানীয় শহরের আজাদ ডাক্তার মোড় হতে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল রানা খানের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লম্বা গাছ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।