1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১৫৭ রান করলেই সিরিজ বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১২২ সময় দর্শন

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলল জিম্বাবুয়ে। সেহেতু বাংলাদেশকে জিততে করতে হবে ১৫৭ রান। জিম্বাবুয়ের এ রান করার পেছনে মূল অবদান রায়ান বার্ল ও লুক জঙ্গুয়ের ঝোড়ো জুটির। সপ্তম উইকেটে ৩১ বলে রেকর্ড ৭৯ রান যোগ করেছেন তাঁরা।

 

নাসুমের করা ১৫তম ওভারে ৫ ছক্কা ও ১ চারে তুললেন ৩৪ রান। পরের ৩ ওভারে এসেছে ৩৬ রান। ১৮ ও ১৯তম ওভারে আঁটসাঁট বোলিং-ই করেছেন হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

জঙ্গুয়ে ও বার্লের জোড়া উইকেটসহ হাসান দিয়েছেন মাত্র ৪ রান। শেষ বলে ওই মিসফিল্ডের পরও শেষ ওভারে মোস্তাফিজ দিয়েছেন মাত্র ৬ রান।

মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে অধিনায়ক বদলালেও টস ভাগ্যের পরিবর্তন আসেনি বাংলাদেশ দলের। আগের দুই ম্যাচের অধিনায়ক নুরুল হাসান সোহানের মতো এদিনও টস হারেন নতুন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আগে বল হাতে তুলে দিতে হয় সফরকারীদের।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu