1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে পুলিশি বাঁধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ পন্ড

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১১২ সময় দর্শন

পুলিশের গুলিতে ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে লালমনিরহাট জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরে প্রবেশ করতে চাইলে পুলিশি বাঁধায় তা পন্ড হয়ে যায়।

মঙ্গলবার (২ আগষ্ট) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজনে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করে।

লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া মোঃ ইউনুছ, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন প্রমুখ।

এ সময় লালমনিরহাট জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, জিয়া পরিষদসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে সঞ্চালোনার দায়িত্ব পালন করেন, লালমনিরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান ভিপি আনিছ। সমাবেশ শেষে জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক একেএম মমিনুল হকের নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করতে কার্যালয় থেকে কিছুদুর যেতেই পুলিশের বাঁধার মুখে পড়ে তা পন্ড হয়। পরে সেখানেই কর্মসুচির সমাপ্তি ঘোষনা করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu