1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অনৈতিক কাজে জড়িত থাকায় হোটেল থেকে আটক ৮

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৪৭ সময় দর্শন

পাবনা শহরের বাস টার্মিনাল এলাকায় একটি আবাসিক হোটেলে আবার অভিযান চালিয়ে ম্যানেজারসহ আটজনকে আটক করেছে পুলিশ। পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আটককৃতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকার বলাকা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।

এ সময় আটজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার পাবনা শহরের সোনাপট্টির প্রেসক্লাব গলির একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকায় ১০ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটকরা সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

পাবনা ডিবির ওসি আনোয়ার হোসেন বলেন, অনৈতিক কর্মকাণ্ড হয়- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকায় ১০ জনকে আটক করা হয়েছে। তারা সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী। তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন।

তিনি আরো বলেন, পাবনার আবাসিক হোটেলগুলো যেন অনৈতিক কাজের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। শহরের বেশিরভাগ হোটেলেই ঘণ্টা প্রতি উচ্চমূল্যে চুক্তিভিত্তিক ভাড়া দিয়ে চলছে এসব ব্যবসা। এতে খুব সহজেই অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজপড়ুয়া তরুণ-তরুণীরা। এছাড়া পরকীয়া প্রেমিক-প্রেমিকরাও সহজেই অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu