1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘আইএমএফের অর্থ ছাড়ে’ যুক্তরাষ্ট্রের দ্বারস্থ পাকিস্তান সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৩০ সময় দর্শন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যেন দ্রুত পাকিস্তানকে ঋণের অর্থ পাঠায়, তার অনুরোধ জানাতে যুক্তরাষ্ট্রে গেছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার বাজওয়া। স্থানীয় সময় শুক্রবার কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

এদিকে জাপানভিত্তিক গণমাধ্যম নিক্কেই এশিয়া জানিয়েছে, পাকিস্তানের বৈদেশিক রিজার্ভ দ্রুত কমছে। বড় ধরনের ধাক্কা সামলাতে ইসলামাবাদ বিভিন্ন জায়গা থেকে তহবিল সংগ্রহ করতে মরিয়া হয়ে উঠেছে।

জেনারেল বাজওয়া ইতিমধ্যে মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আসিম ইফতিখারকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি বুঝতে পারছি, তাদের মধ্যে ফোনালাপ হয়েছে। কিন্তু কী বিষয় নিয়ে কথা হয়েছে, সে ব্যাপারে আমি জ্ঞাত নই।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে ফোনালাপের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলে একজন মুখপাত্র বলেছেন, ‘মার্কিন কর্মকর্তারা নিয়মিত পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। কিন্তু নিয়মানুযায়ী আমরা ব্যক্তিগত কূটনৈতিক কথোপকথনের বিষয়ে কোনো মন্তব্য করি না। ’

নিক্কেই এশিয়া বলেছে, অবিলম্বে ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ সরবরাহ করার জন্য আইএমএফকে চাপ দিতে হোয়াইট হাউস ও ট্রেজারি ডিপার্টমেন্টকে অনুরোধ করেছেন জেনারেল বাজওয়া। একটি নতুন ঋণ কর্মসূচির আওতায় এ তহবিল পাওয়া কথা রয়েছে পাকিস্তানের। ইতিমধ্যে ঋণের জন্য ‘স্টাফ-লেভেল অনুমোদন’ দেওয়া হয়েছে। এখন আইএমএফের ঋণদাতা বোর্ড চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরেই ঋণ ছাড়ের প্রক্রিয়া শুরু হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu