1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় সাংবাদিককের জমি দখল করে ঘের নির্মান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১০৪ সময় দর্শন

অন্যায় ভাবে ও জোড় পূর্বক জমি দখল, বেড়িবাধের গাছ কাটা, টাকা খেয়ে ঘর তোলা ও মাছের ঘের নির্মান করাসহ চরমোন্তাজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্ত ভোগীরা। তার এক বাহিনী আছে যার নাম হলো শরীফ বাহিনী রীতিমত চরবেষ্টিন এলাকাবাসী আতঙ্গে বাসবাস করছে।

কোথায় অভিযোগ করলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা, ভয়ভীতি সহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে। জানা গেছে, চরমোন্তাজের চরবেষ্টিনের সাবেক মেম্বার আনোয়ার হাওলাদার গলাচিপার কলেজ শিক্ষক ও সাংবাদিক এর কাছ থেকে ২০ একর সম্পত্তি এক সনা চাষে নিয়ে চাষ করে। নাম মাত্র ৪৭ মন ধান দিয়ে বাকি ধান আত্মসাৎ করে। যে ধান দেয় তাও আবার বিক্রি করার যোগ্য নয়।

এ ফাকে ৪ একর সম্পত্তি চারদিকে বাধ দিয়ে রীতিমত মাছ চাষ করতে আসছে। জমির মালিককে টাকা পয়সা তো দূরের কথা ভয়ভীতি দেখিয়ে আসছে। সম্প্রতিতে জমির মালিক বর্গা দিলেও তা আবার পানি উঠিয়ে ২৫ কেজি ধানের বীজ তলা নষ্ট করে দিয়েছে জানালেন বর্গা চাষী চর বেষ্টিনের কৃষক সামসু মাতবর (৭৫)। ওই ঘের টি আনোয়ার হাওলাদার তিন বছরের জন্য তারই ছেলে শিফাত এর শ্যালকের নিকট ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে।

ভুক্ত ভোগী হারুন অর রশিদ বিষয়টি প্রতিবেদককে অবহিত করেছেন। তিনি চর বেষ্টিন এলাকায় যেতে ভয় পাচ্ছেন। শীঘ্রই আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন। তদন্তে আরো জানা যায়, বেড়ি বাধের গাছগুলো কেটে সাবার করে দিয়েছে এমনকি বেড়ি বাধের উপর মজিবর সরদারকে পুত্র শাহিন সরদারকে ঘর তুলিয়ে দিয়ে তার কাছ খেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে তদন্ত করলে সত্যতা বেড়িয়ে আসবে।

চরমোন্তাজ ইউনিয়নের ইউপি সদস্য মো. জালাল ডাক্তার জানান, ভুক্তভোগীর বিষয়টি ঘটনা সত্য। তিনি আমাকেও জানিয়েছেন। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আনোয়ার হাং বর্তমান সরকারে দলীয় লোক বলে তিনি মেম্বার থাকা অবস্থায় ঘর পাইয়ে দিবে, জেলেদের টাকার নাম দিয়ে দিবে, ভিজিএফ চাল দিবে বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

উল্লেখ্য যে, অভিযোগ করেন বেষ্টিনের ফাতেমা বেগম ভিজিএফ পাওইয়া দেবার নামে তার কাছ থেকে ৩হাজার টাকা নিয়েছে ভিজিএফ চাল তো দূরের কথা টাকা ফেরত দেননি। মজিবর রহমান জানান, ঘর দিবে বলে তার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছে, ঘর দেননি, বরং টাকাও ফেরত দেননি। জলিল জানান, তরমুজের দুই বছরের কাজের লক্ষাধিক টাকা মজুরি পাওনা রয়েছে, তা দিচ্ছে না আনোয়ার মেম্বার । একই কথা জানালেন মাহিনুর বেগম। এ রকম অভিযোগ বহু রয়েছে চরে এর সমাধান হয়না।

গত বছর চরমোন্তাজের চর বেষ্টিনের বেড়িবাধের উপর বিভিন্ন প্রজাতির ১ শত ১৮ কেপি গাছ কেটে পার্শ্ববতী উপজেলা চরফ্যাশন এর নজরুল নগর ইউনিয়নের খোর্শ্বেদের ট্রলারে নিয়ে ভোলায় বিক্রি করে যা তদন্ত করলে গাছের গোড়া মাটিতে পড়ে আছে। এ ছাড়াও আনোয়ার হাওলাদার ছেলের বউ এর মাকে (বেয়াইনকে) বিবাহ করে চরমোন্তাজ এলাকায় বিশেষ পরিচিতি অর্জন করে।

এ ব্যাপারে আনোয়ার হাওলাদার জানান, আমার সুনাম নষ্ট করার জন্য একদল লোক উঠে পড়ে লেগেছে। এ ব্যাপারে চরমোন্তাজের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, ভুক্তভোগী বিষয়টি আমাকে ফোনে জানালেও তিনি কোন লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu