1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ওডেসা বন্দরে হামলার দাবি প্রত্যাখ্যান করল রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১২৭ সময় দর্শন

গত শুক্রবার ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে একটি চুক্তিতে সই করেছে রাশিয়া ও ইউক্রেন। তুরস্কের ইস্তাম্বুলে এ চুক্তি সম্পন্ন হয়। চুক্তি সই করার একদিন পর ইউক্রেনের দাবি, দেশটির কৃষ্ণসাগর উপকূলীয় ওডেসা বন্দরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে রাশিয়া জানায়, ওই হামলার সঙ্গে দেশটি কোনোভাবেই জড়িত নয় বরং মস্কো বিষয়টি খতিয়ে দেখছে।

ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির অন্যতম প্রধান বন্দর ওডেসা। তবে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, শনিবার সকালে রাশিয়ার দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ওডেসা বন্দরের অবকাঠামোতে আঘাত হানে। এ সময় অপর দু’টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো ওই হামলাকে ইস্তাম্বুল চুক্তির মুখে ‘থুথু মারার’ শামিল বলে মন্তব্য করেছেন। এই হামলার ফলে যদি ওই চুক্তি অকার্যকর হয়ে যায় তাহলে ‘বিশ্বে খাদ্য সংকট ঘনীভূত হওয়ার জন্য’ রাশিয়া দায়ী থাকবে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, রুশ কর্মকর্তারা আঙ্কারাকে জানিয়েছেন, ওডেসা বন্দরে হামলার সঙ্গে রাশিয়া কোনো অবস্থায় জড়িত নয়।

তিনি বলেন, মস্কো ওই হামলার ব্যাপারে বিস্তারিত তদন্ত করে আঙ্কারাকে জানাবে বলে কথা দিয়েছে। ওডেসায় হামলা ইস্তাম্বুল চুক্তির সঙ্গে জড়িত বলে তুরস্ক রাশিয়ার কাছে বিষয়টি নিয়ে জানতে চেয়েছিল।

হুলুসি আকার বলেন, আমাদের মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষরের একদিন পর ওই হামলা হওয়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম।

প্রসঙ্গত, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হওয়া এই অভিযান প্রায় ৫ মাস ধরে চলছে। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। বিশ্বে খাদ্য সংকট নিরিসনে চলমান যুদ্ধের মধ্যেই গত শুক্রবার তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে একটি চুক্তিতে সই করে রাশিয়া ও ইউক্রেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu