1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্মার্টফোন ও ধূমপান আসক্তিতে মৌলিক পার্থক্য নেই : জাফর ইকবাল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৪৬ সময় দর্শন

স্মার্টফোন ও ধূমপান আসক্তিতে মৌলিক পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন খ্যাতনামা লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. জাফর ইকবাল বলেন, আমাদের চারপাশে তথ্যপ্রযুক্তির অতিকায় দানবেরা তাদের নেটওয়ার্কের আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। ইন্টারনেটের কানাগলিতে আমাদের একাধিক প্রজন্ম হারিয়ে গেছে।

সোশ্যাল নেটওয়ার্ক নামের বিচিত্র মাদকে সবাই আসক্ত। অনলাইন ক্লাস করতে গিয়ে অসংখ্য শিশু স্মার্টফোনে আসক্ত হয়ে গেছে। ডাইনিংয়ে বসে ছোট ছেলেটি সিগারেট খেলে আমরা আতঙ্কে চমকে উঠি। স্মার্টফোনে ফেসবুক, ইউটিউবে মগ্ন হয়ে থাকলে আমরা কিছুই মনে করি না। অথচ দুটোর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই।
একটি জরিপের উদ্ধৃতি দিয়ে জাফর ইকবাল বলেন, একজন মানুষ তার এক-তৃতীয়াংশ সময় নানা ধরনের অ্যাপের পেছনে ব্যয় করে।

তিনি বলেন, যে প্রযুক্তি তোমার কাজকর্মের জন্য ব্যবহার করা প্রয়োজন অবশ্যই তুমি সেটি ব্যবহার করবে, কিন্তু উল্টোটা যেন না হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা অতিমাত্রায় ডিভাইসনির্ভর হয়ে যাচ্ছি। অনেকের মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যাচ্ছে। আমরা যেন প্রযুক্তির দাসে পরিণত না হই, সেদিকে খেয়াল রাখতে হবে। দীপু মনি আরও বলেন, দেশে দক্ষ জনবল দরকার। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এসব জনবল তৈরি হবে। শিক্ষার্থীদের শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, দক্ষতাও থাকতে হবে, একই সঙ্গে আদর্শ সুনাগরিক হতে হবে। আমরা শিক্ষায় এখন গুণগত মান অর্জনে জোর দিচ্ছি।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন। সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম ও উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলাম। মোট ১ হাজার ৩০২ জন শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি গ্রহণ করেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শামসুন নাহার, ইংরেজি বিভাগের মাহদী-আল-মাহমুদ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তফা-ই-জামান আচার্য স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া ১৫ জন শিক্ষার্থীকে উপাচার্য স্বর্ণপদক দেওয়া হয়। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu