1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হতে পারেন যিনি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১২৪ সময় দর্শন

শ্রীলঙ্কার পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছে যে, দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন মাহিন্দা রাজাপাকসে। তার স্থলাভিষিক্ত হয়েছিলেন রনিল বিক্রমাসিংহে।

পরবর্তীতে জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, যিনি মাহিন্দা রাজাপাকসের ভাই।

এরপর দেশটির সংসদ ভোটের মাধ্যমেই রনিল বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন।

আবার শূন্য হয় প্রধানমন্ত্রীর পদ।
এমতাবস্থায় শ্রীলঙ্কার পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন- তা নিয়ে চলছে জল্পনা।

এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দীনেশ গুনবর্ধনেকে বেছে নিতে পারেন দেশটির বর্তমান ও নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার রনিল প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

প্রেসিডেন্টের দফতরের ঘনিষ্ঠ এক সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও ভারতীয় সংবাদ মাধ্যম ‘দ্য হিন্দু’সহ বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে। দীনেশ শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, যতক্ষণ না বিরোধী দলগুলো সরকারকে সহযোগিতায় রাজি হচ্ছে ততক্ষণ পুরনো মন্ত্রিসভা নিয়েই তিনি কাজ চালাবেন। এরই মধ্যে বিক্রমাসিংহে দেশের অন্য রাজনৈতিক দলগুলোকে সরকারে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে বিরোধীদলগুলো এখনও এ ব্যাপারে কোনও আগ্রহ দেখায়নি।

বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা বৃহস্পতিবার অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিক্রমাসিংহের সঙ্গে বৈঠকে মিলিত হন। পরে তিনি টুইটে করে জানান পার্লামেন্টে ঐকমত্য হওয়াই সবচেয়ে জরুরি।

তিনি লেখেন, “রাজনৈতিক সুযোগসন্ধানীদের মন্ত্রিত্ব বিলি করার চেয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছনোটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ” সূত্র: রয়টার্স, দ্য হিন্দু, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu