1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মেগা প্রজেক্টের মেগা দুর্নীতিতে দেশ অন্ধকার খাদে : ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১১৩ সময় দর্শন

মেগা প্রজেক্টগুলোর মেগা দুর্নীতিতে দেশকে এক অন্ধকার খাদের প্রান্তে টেনে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে অর্থনীতির প্রত্যেকটি সূচকই এখন নিম্নগামী। দেশের আর্থিক খাত লোপাট করাতে সরকার ক্রমাগতভাবে সহযোগিতা করে এসেছে।

কারণ, এই লুটপাটের হোতারা সরকারের তল্পিবাহক।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমানে বিরোধী দলের অস্তিত্বই যেন সরকারের কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা সাজানোর জন্য পরিকল্পিত ঘটনা তৈরি করা ইত্যাদি অপকর্মই এখন সরকারের একমাত্র কর্মসূচি। তারই ধারাবাহিকতায় ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে মিথ্যা মামলা সাজিয়ে গ্রেপ্তার করা হয়েছে। ’

বর্তমান শাসকগোষ্ঠী অনাচার আর কুর্কীতিতে দেশকে ভরিয়ে দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের লুট, হরিলুট, টাকা পাচার, গুম, খুন আর মহাদুর্নীতির কাহিনি এখন মানুষের মুখে মুখে। দেশের মধ্যম আয় ও নিম্ন আয়ের মানুষ জীবন ধারণের সব অবলম্বন হারিয়ে ফেলেছে।

বিএনপির এই নেতা বলেন, বিরোধী দলের অস্তিত্বই যেন বর্তমান সরকারের কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে। নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা সাজানোর জন্য পরিকল্পিত ঘটনা তৈরি করাসহ নানা অপকর্মই এখন সরকারের মূল কর্মসূচি। এ কর্মসূচি বাস্তবায়ন করতে প্রশাসন ও পুলিশকে ব্যবহার করছে সরকার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu