1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১০৭ সময় দর্শন

মেহেরপুরে পুলিশ কনস্টেবল আলাউদ্দিন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বালিদাপাড়া গ্রামের কালু মণ্ডলের ছেলে আনিস মণ্ডল, একই গ্রামের আব্দুল মালেক মণ্ডলের ছেলে, তাহাজুত হোসেন এবং সোনাউল্লাহর ছেলে শাকিল হোসেন ও রুবেল হোসেন।

মামলার অপর আসামি দুই আসামি সিদ্দিক ও আতিয়ারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায় ২০১৫ সালের ২৪ জুলাই গাংনী উপজেলার পিরতলা আইসি ক্যাম্পের এস আই সুবীর রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল বামুন্দি-কাজিপুর এলাকায় টহল থাকাকালীন মাইক্রোযোগ ওই সড়ক দিয়ে মাদকদ্রব্য পাচার করা হবে বলে গোপন সূত্রে খবর পান। এ সময় তারা পীরতলা সাহেবনগর এলাকায় অবস্থান নিয়ে মাইক্রোবাসটিকে আটকানোর জন্য রাস্তার উপরে কাঠের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন। কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবোসের চালক গাছের গুঁড়ির পাশ কাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এতে বাধা দেন কনস্টেবল আলাউদ্দিন। এ সময় হঠাৎ মাইক্রোবাসটি কনেস্টবল আলাউদ্দিনকে ধাক্কা দিলে তিনি ছিটকে যানটির বাম্পারের উপরে আটকে যান। মাদক ব্যবসায়ীরা পালানোর সময় বাম্পারে আটকে যাওয়া কনস্টেবল আলাউদ্দিনকে টেনেহিঁচড়ে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে যায়। পরে হাড়াভাঙ্গা ডিএইচসিপি আর ফাজিল মাদ্রাসার সামনে স্পিড ব্রেকারের সামনে আলাউদ্দিন ছিটকে পড়ে যান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাাল পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল আলাউদ্দিন মৃত্যুবরণ করেন।

পরে ঘটনাস্থল থেকে দুই বস্তায় মোট ৩৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালিদাাপাড়া গ্রাম থেকে কুষ্টিয়া-চ ০২-০০১১ নাম্বারের একটি মাইক্রোবাস জব্দ করা হয়। ওই ঘটনায় এসআই সুবীর রায় বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

একই ঘটনায় ফেনসিডিল উদ্ধার হওয়ায় আসামিদের বিরুদ্ধে মাদক মামলাও করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। হত্যা মামলায় মোট ১৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাণ্ডাদেশ দেন আদালত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu