1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তাই তার কথাতেই চলে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১১১ সময় দর্শন

তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তাই তার কথাতেই চলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তার সীমাহীন দূর্নীতি ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী এবং স্থানীয়দের সাথে অশোভন আচরণে অতিষ্ট হয়ে উঠেছে আদিতমারী উপজেলাবাসী।

এমনই অভিযোগ উঠেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদের বিরুদ্ধে। গত রবিবার (১৭ জুলাই) এমন অভিযোগ তুলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চিকিৎসা নিতে আসা রোগী, রোগীর আত্মীয়-স্বজন, স্থানীয় সচেতন মহলসহ প্রায় শতাধিক সাধারণ মানুষের গণ সাক্ষরিত একটি লিখিত অভিযোগ লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,জেলার আদিতমারী উপজেলা’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিক আহমেদ, কোড নং-১৩৩৩১২।

কর্মহীন দুর্নীতি ও কর্মচারীদের সাথে দুর্ব্যবহার গালাগালি ও অসৌজন্যমূলক আচরণ এমন এক পর্যায় এসে দাড়িয়েছে যে, যেকোন সময় আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশৃঙ্খলার সৃস্টি হতে পারে। তার দূর্নীতি এবং অশোভন আচরণের কারণে এলাকাবাসী, সাধারন জনগন ও চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও নিয়মানুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অফিস শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকলেও তা মানেন না এই কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেখে প্রতি শনিবার অফিস বন্ধ রাখেন বলেও অভিযোগ তার বিরুদ্ধে।

সূত্রমতে, সিবিএইচসি হতে ২০২১-২০২২ অর্থ বছরে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৭ লক্ষ ৫৪ হাজার টাকা পিট নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করে স্থানীয় কোটেশনের মাধ্যমে নির্মাণের আদেশ প্রদান করেন। তবে আদেশ না মেনে তিনি বিনা কোটেশনে তার বন্ধু রংপুর গংগাচড়ার মাধ্যমে নামমাত্র কোটেশনে পিট নির্মাণের কাজ করেন এবং কাজ শেষ হওয়ার পূর্বেই টাকা উত্তোলন করছে।

যেটি তদন্ত করলে সত্যতা পাওয়া যাবে বলে দাবি অভিযোগকারীদের। এছাড়া করোনা টিকা প্রদানে টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী কর্মীদের ভাতায় কোন ধরনের ভ্যাট ট্যাক্স না থাকলেও তিনি ১৫% টাকা কর্তন করে আত্মসাত, ভিটামিন ‘এ’ ক্যাপসুল সপ্তাহে ভ্যাট ট্যাক্সের কথা বলে ১৫% টাকা কর্তন করে আত্মসাত,জাতীর পুষ্টি সপ্তাহের সরকারের একটি নির্দিষ্ট সময় দিয়ে সারা বাংলাদেশে তা একযোগে পালন করার নির্দেশ থাকলেও নামমাত্র রেজুলেশন করে পুষ্টি সপ্তাহের অর্থ উত্তোলন করে সাত দিনের কার্যক্রম একদিনে শেষ করণ, যানবাহন গ্যারেজ নির্মানের কথা বলে, আদিতমারী হাসপাতালের ৩০টি মেহগনী পাছ বন বিভাগের অনুমতি ব্যতিরেকে কর্তনসহ নানা অনিয়মের কথা অভিযোগে উল্লেখ করেন অভিযোগকারীরা।

তাছাড়া তার জন্য বরাদ্দ সরকারি গাড়িটি ব্যবহার করে ব্যক্তিগত কাজ,ভ্রমণ ও আত্মীয়-স্বজনের কাজে ব্যবহারসহ মেরামত করার নাম করে অর্থ আত্মসাত করার অভিযোগ করছে তারা। লিখিত অভিযোগে সাক্ষরকারী হোসাইন মোঃ নদিমুল আলম,আশরাফুল,মোঃ মাহফুজার, আলামিন মুন্না, ইব্রাহিম মিয়া,আব্দুস সামাদ,এবিএম রেজাউল করিম, লাভলু মিয়া,হাবিবুর রহমান, আবুল কালাম, মোফাজ্জল হোসেন, আবু সাঈদ নয়ন,সাইদুল হক এবং সেবা প্রত্যাশী রোগী,রোগীর আত্মীয়-স্বজনসহ শতাধিক সাধারন মানুষের দাবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসপাতালের উন্নয়নের কথা বলে উল্লেখিত অভিযোগহ নানাভাবে দূর্নীতি করছে।

তাই বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত করা হোক। তবে আদিতমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিক আহমেদ, কোনো মন্তব্য করতে পারবো না। তাছাড়া এ ধরনের গণ পিটিশনের কপি আমি পাইনি। এ বিষয়ে লালমনিরহাটের সিভিল সার্জন, ডাঃ নির্মলেন্দু জানান,গণ পিটিশনের কপি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu