1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ঘর পেল ১৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১০৭ সময় দর্শন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে মুজিবশতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এর মধ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে ১৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে (‘ক’ শ্রেণিভুক্ত) জমি ও গৃহ প্রদান করা হয়েছে। ইতিমধ্যে ১ম পর্যায়ে ৩৯৩টি, ২য় পর্যায়ে ৫০০টি ও ৩য় পর্যায়ে ২১০টি ঘর প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধন কার্যক্রম প্রদর্শন শেষে সেখানে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির কবুলত দলিল ও ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, এলজিইডি উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহীদ।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতাকর্মী, উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় জমির কবুলত দলিল ও ঘরের চাবি পেয়ে কুলসুম বেগম (৬৫) আবেগ আপ্লুত কন্ঠে বলেন, ‘এতদিন অবদার পাশে ভাঙ্গা ঘরে ঝড়-বইন্যার মধ্যে অনেক কষ্ট করছি। এহন আর কষ্ট করতে অইব না।

আল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে অনেক দিন বাঁচাইয়া রাখুক।’ ঘর পেয়ে আবদুল জলিল (৬০) কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘প্রধানমন্ত্রী আমার মা। মা আমারে একটা দালান ঘর দেছে। হেই ঘরে বইয়া নামাজ পইড়া মা শেখ হাসিনার জন্য আল্লার কাছে দোয়া করমু।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu