1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাবেক এমপি রনির বাড়িসহ ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১০৬ সময় দর্শন

সাবেক এমপি রনির বাড়িসহ ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সরকারি সম্পত্তিতে থাকা সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বসতবাড়িসহ ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে এ অভিযান শুরু করা হয়। গলাচিপা উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি উলানিয়া বন্দরে চান্দি ভিটার জমি এক বছর মেয়াদি বন্দবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন নির্মাণ করে বসবাস করে আসছিলেন।

সরকারি জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। পরে জেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বলেন, উলানিয়া বাজারের ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রায় ৩০ শতক সরকারি জমি দখল মুক্ত করা হয়েছে। এদিকে গোলাম মাওলা রনি বলেন, এটা মূলত আমার পৈত্রিক নিবাস ।

১৯৬০ সাল থেকে আমরা এখানে বসবাস করে আসছি । এ বিষয়ে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। এরপরও তারা কিভাবে আমার ঘরবাড়ি উচ্ছেদ করছে তা জানি না। বুধবার আদালতকে বিষয়টি জানাবো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu