1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আজ বাংলাদেশে আসছেন ভারতীয় সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১২২ সময় দর্শন
সংগৃহীত ছবি

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে তিন দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন। এ বছরের মে মাসে ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল রবিবার এক বিবৃতিতে জানায়, ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিকতায় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে (সিওএএস) ১৮ থেকে ২০ জুলাই বাংলাদেশ সফর করবেন।

ভারতের প্রেস অ্যান্ড ইনফরমেশন ব্যুরো জানায়, ভারতীয় সেনাপ্রধান আজ ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার সফর শুরু করবেন।

তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্কিত বেশ কিছু বৈঠক করবেন। এ ছাড়া তিনি ঢাকার ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করবেনI

সফরের দ্বিতীয় দিনে ভারতের সেনাপ্রধান মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu