1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান ও আবাসনের ব্যবস্থা করা হবে’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২০৭ সময় দর্শন

প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে কারো ওপর নির্ভরশীল না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এছাড়া প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান ও আবাসনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

আজ রোববার লালমনিরহাটে সরকারি শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্পের লালমনিরহাট কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পর্যায়ক্রমে ভাতা বাড়ানো হচ্ছে।

প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা ও আবাসস্থল তৈরি করা হবে যাতে তারা কারো উপর নির্ভরশীল না থাকে।
শান্তি নিবাস স্থাপন প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, শান্তি নিবাসে ষাটোর্ধ্ব বয়সের মানুষেরা থাকতে পারবে।

লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মতিয়ার রহমান, বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুরের পরিচালক সাদেকুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসার আব্দুল মতিন প্রমূখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu