1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিলামে হিটলারের স্বর্ণের হাতঘড়ি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৩২ সময় দর্শন

আডলফ হিটলারের একটি স্বর্ণের হাতঘড়ি নিলামে তোলা হচ্ছে। এই নিলামের আয়োজক সংস্থা আলেকজান্ডার হিস্টোরিক্যাল অকশনস জানিয়েছে, ১৯৩৩ সালের ২ এপ্রিল ঘড়িটি হিটলার তার ৪৪তম জন্মদিনের পুরস্কার হিসেবে পেয়েছিলেন।

নিলামে ঘড়িটির দাম ৪ মিলিয়ন মার্কিন ডলার উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৯৪৫ সালের ৪ মে মিত্রবাহিনীর হানায় পশ্চাদপসরণ করেন অ্যাডলফ হিটলার।

অভিযান চালানোর সময় এক ফরাসি সেনা ঘড়িটি খুঁজে পান বলে দাবি।
জন্মদিনের কথা বলা হলেও, হিটলারকে কী কারণে ঘড়িটি পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল তা নিয়ে রয়েছে ভিন্নমত। একাংশের মতে, ১৯৩৩ সালে যেদিন নাৎসি পার্টি নির্বাচনে জয়লাভ করেছিল, সেদিন পুরস্কার হিসেবে ঘড়িটি উপহার দেওয়া হয়েছিল। আবার কারোর মত এই যে, ১৯৩৩ সালে জামার্নির চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হওয়ার পর পুরস্কার হিসেবে হিটলার পেয়েছিলেন ঘড়িটি

নিলামকারীদের মতে, ঘড়িটির আসল মালিক যে হিটলার ঐতিহাসবাদিরা দীর্ঘ গবেষণার পর নিশ্চিত হয়ে জানিয়েছেন।

এর আগে ২০১৭ সালে হিটলারের আঁকা পাঁচটি ছবির নিলাম হয়েছিল। যার মধ্যে চারটি ছবিতে স্বাক্ষর ছিল হিটলারের। নিলামে ওঠা দুটি ছবি ছিল ঊনিশ শতকের ঘোরার দিকে। নিলামের জন্য প্রতিটি ছবির প্রাথমিক দাম পাঁচ থেকে সাত হাজার পাউন্ড ধার্য করা হয়েছিল। হিটলারের স্বাক্ষর করা ছবিগুলোতে ফুটে উঠেছিল গ্রামের রাস্তা, ফুলের বোকে, অস্ট্রিয়ার একটি শহরের তোরণ। ছবিতে স্থান পেয়েছিল ঘড়ি, ফুলও। আর স্বাক্ষর করা ছবিগুলো ছিল তেল রঙে আঁকা।

তবে তার আগেও হিটলারের আঁকা একাধিক ছবি নিলামে উঠেছিল বলে দাবি করেছে ব্রিটেনের একটি নিলাম সংস্থা। আর প্রত্যেকবারেই আকর্ষণীয় দামে সেগুলোর নিলাম হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu