1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমাসিংহে

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২১৮ সময় দর্শন

অর্থনৈতিক সংকট ঘিরে টালমাটাল শ্রীলঙ্কায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। আজ শুক্রবার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়ার সামনে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কাভিত্তিক সংবাদমাধ্যম কলম্বো পোস্ট এ তথ্য জানিয়েছে।

এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রবল গণবিক্ষোভের মুখে গত মঙ্গলবার রাতে সামরিক বিমানে করে দেশ থেকে পালিয়ে মালদ্বীপ যান।

গতকাল বৃহস্পতিবার সেখান থেকে সৌদিয়ার একটি ফ্লাইটে পৌঁছান সিঙ্গাপুরে। গতকালই পদত্যাগপত্র ইমেইল করেন তিনি। আজ শুক্সরবার সকালে পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে তা গ্রহণ করেন এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এরপরই রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। গত ১৩ জুলাই তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ১২ মে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী হন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) এই নেতা।

সত্তরের দশকের মাঝামাঝিতে রাজনীতিতে আসেন রনিল বিক্রমাসিংহে। ১৯৭৭ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় প্রেসিডেন্ট ছিলেন তাঁর চাচা জুনিস জয়াবর্ধনে। ওই সরকারেই সর্বকনিষ্ঠ মন্ত্রী হন রনিল।

তামিল গেরিলাদের হাতে সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসা নিহত হওয়ার পর ১৯৯৩ সালে প্রথমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন রনিল বিক্রমাসিংহে। সেবার মাত্র এক বছরের কিছু বেশি সময় ক্ষমতায় ছিলেন তিনি।

পাঁচ হাজার কোটি ডলার বৈদেশিক ঋণের দায়ে ঋণখেলাপি শ্রীলঙ্কা অবস্থা এখন এতটাই খারাপ যে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির মতো অর্থও নেই। এমন পরিস্থিতিতে দেশ পরিচালনার দায়িত্ব এখন রনিল বিক্রমাসিংহের কাঁধে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu