1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাঙ্গাবালীতে বোধ’র বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৫৩ সময় দর্শন

স্বেচ্ছাসেবী সংগঠন ‘বোধ’ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। গতকাল বুধবার (১৩ জুলাই ) রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে এ কর্মসূচি পালন করা করে সংগঠনটির সদস্যরা।

কয়েক ধাপে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে সংগঠনটি। কর্মসূচি নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা রাহাত সাইফুল বলেন, ‘গাছ শুধু আর্থিকভাবেই দেশের জন্য ফলপ্রসূ হবে না, সারা দেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রেও সহায়ক হবে। উপকূলীয়বাসীরা সারা বছর নদী ভাঙনের আতঙ্কে থাকেন।

বিশেষ করে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়াসহ কয়েকটি ইউনিয়নের বহু সাধারণ মানুষের ফসলি চাষের জমি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।এছাড়া প্রতিবছর বন্যার কবলে পড়তে হয় এই অঞ্চলের মানুষের। বন্যা মোকাবিলা ও নদী ভাঙন রোধে গাছের ভুমিকা রয়েছে। গাছ আমাদের পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান।পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বৃহৎ পরিসরে বনায়ন করা দরকার।

প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করাই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।’ নিজ বাড়ির আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানান সংগঠনের সদস্যরা। এ সময় সংগঠনটির স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন- অরুণ মেম্বার, বাদল, শাকিল মুফতী, রিয়াজ হাওলাদার, জলিল হাওলাদার, ফাহিম ফরহাদ, মিরাজ, আল ইসলাম, জাহিদ, ওহিদুল, সিয়াম, ইউসুফ, কাকন, আবদুল্লাহ্ আল নোমানসহ আরো অনেকে। উল্লেখ্য, করোনা মহামারির সময় সংগঠনটির পথচলা শুরু করে। এর পর থেকে সংগঠনটি ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu