1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২২৬ সময় দর্শন

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন নর্ড স্ট্রিম এজি দিয়ে সোমবার সকাল থেকে আর গ্যাস সরবরাহ করা হচ্ছে না।

নর্ড স্ট্রিম এজির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এই কাজ করতে সময় লাগবে ১০ দিন।

যতদিন এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে, ততদিন এ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস সরবরাহ বন্ধের আগে সব অংশীদারকে জানানো হয়েছে বলে দাবি করেছে নর্ড স্ট্রিম এজির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর একের পর এক অবরোধ আরোপের জবাবে প্রাকৃতিক গ্যাসকে ঢাল হিসেবে ব্যবহার করছে রাশিয়া। রাশিয়ার গ্যাস সরবরাহ কমে যাওয়ায় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। সেখানে গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। সেই হাওয়া লেগেছে বিশ্বের অন্যান্য দেশেও।

রাশিয়ার গ্যাস উত্তোলন ও বিতরণকারী সরকারি কোম্পানি গ্যাজপ্রমের একটি প্রকল্প নর্ড স্ট্রিম এজি পাইপলাইন। এ পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করে রাশিয়া; পরে জার্মানির কাছ থেকে সেই গ্যাস ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পাঠানো হয়। ২০০৫ সাল থেকে চালু হয় এই প্রকল্প।

গত মাসে রাশিয়া জার্মানিতে সরবরাহ করা গ্যাসের পরিমাণ ৬০ শতাংশ কমিয়ে দেয়। তখন বলা হয়, টারবাইনে সমস্যা থাকার কারণে গ্যাসের প্রবাহ কমে গেছে।

সে সময় গ্যাজপ্রম দাবি করে, টারবাইন মেরামতের জন্য কানাডার একটি কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে। কিন্তু সেই কোম্পানি ঠিক সময়ে টারবাইন মেরামত করতে পারেনি।

তবে সে সময়ই জার্মান অর্থনীতি মন্ত্রী রবার্ট হ্যাবেক দাবি করেছিলেন, এটি একটি ‘রাজনৈতিক সিদ্ধান্ত’।

জার্মানির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস ম্যুলার শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, এমন হতে পারে যে, রাশিয়া নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিতে পারে।

সন্দেহ প্রকাশ করে তিনি বলেছিলেন, গ্যাস লাইনটিকে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য যে ১০ দিন সময় প্রয়োজন তা দীর্ঘায়িত করতে পারে রাশিয়া। আর তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হতে পারে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu