1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঈদে ডায়েট নয় বরং বেশি খান : বুবলী (ভিডিও)

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২২৪ সময় দর্শন

‘ঈদের এ কয়েকটা দিন কোনও ডায়েট নয়। বেশি বেশি খাওয়া-দাওয়া করুন। জিম তো করাই যাবে। তবে ঈদের সময় ডায়েট করতে হবে এর একদম পক্ষে নই আমি।

তাই সবাই বেশি করে খাবেন। ’
এমনটাই মনে করেন ঢাকাই চলচ্চিত্রের প্রথম কাতারের অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। ঈদে একটি ভিডিও বার্তায় এমনটাই বললেন তিনি। যদিও তিনি শরীরচর্চার বিষয়ে বেশ মনোযোগী। তারপরও অন্তত ঈদের দিনে তার এই বিশেষ অভিমত। তবে করোনার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন ভক্তদের।
ভিডিওবার্তায় বুবলী বলেন, ‘আমার ভীষণ ভালো লাগছে যে আমরা এখনো সুস্থ ও ভালো আছি। তবে আমাদের একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, গত তিন বছর যাবত কোভিড যাচ্ছে, আসছে। এটার প্রকোপ কিন্তু এখনো আছে। তাই নিজেদের ভালো রাখার জন্য সব বিধি নিষিধ মেনে ঈদ উদযাপন করব। অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। ’

শুধু নিজে ভালো থাকলে হবে না। আশেপাশের মানুষকে নিয়ে ভালো থাকতে হবে। এমন আহবান বুবলীর। বললেন, ‘যতটুকু সম্ভব আশেপাশের মানুষদের নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তা করুন। শুধু ঈদের দিন নয়, বছরের প্রতিটি দিন আশেপাশের মানুষদের নিয়ে ভালো থাকুন। ’

এবারের ঈদে বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’নামের একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শাকিবের কারণেই সেটি মুক্তি পায়নি বলে চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে। ভিডিওবার্তাটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu