1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘দুই মাস লোডশেডিংয়ের কষ্ট করতে হবে’

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৪১ সময় দর্শন

‘সংলাপে নির্বাচনকালীন সরকারের বাইরে নির্বাচন নিয়ে কোনো আলোচনায় যেতে রাজি নয় বিএনপি’ এর জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে ইসির সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই। এটা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। নির্বাচন সংবিধান মতেই হবে, বিএনপি সংলাপে গেলে নির্বাচন নিয়েই আলাপ করতে হবে। আর গণতন্ত্রে বিশ্বাস করলে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে।

হানিফ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যদি কোনো মত থাকে তবে তারা সরকারের সাথে বসতে পারে, এ সুযোগ সবসময় আছে। আর কোনো কারণে বিএনপি সংলাপে অংশ না নিলে রাজনৈতিক কোনো সংকট হবে না।

আজ শুক্রবার বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় বিদ্যুৎ নিয়ে হানিফ বলেন, বিদ্যুৎ উৎপাদন খরচ অস্বাভাবিক বৃদ্ধির কারণে সাময়িক লোডশেডিং হচ্ছে। আগামী দুই মাস এই কষ্টটা করতে হবে।

কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যা নিয়ে হানিফ বলেন, ময়নাতদন্তের মাধ্যমে আগে বুঝতে হবে কীভাবে তার মৃত্যু হয়েছে। হত্যা হলে অবশ্যই এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম ও ত্রাণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu