1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় শুরু হয়েছে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৬৪ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় শুরু হয়েছে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২। এ বছর আদমশুমারী জনশুমারী নামে শুরু হয়েছে।

যা প্রতি দশ বছর পর পর হয়ে থাকে। ২০১১ পরে ২০২১ সালে এ শুমারী হওয়ার কথা থাকলেও বৈশি^ক মহামারি কোভিড-১৯ এর কারণে এক বছর পিছিয়ে ২০২২ সালে অনুষ্ঠিত হচ্ছে এ শুমারী। ইতিহাসের সাক্ষী হিসেবে বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ তারই অংশ হিসেবে ১৪ তারিখ দিবাগত রাত ০০ (আওয়ার) থেকে সকাল ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছিন্নমূল ও ভাসমান মানুষ কে খানায় অন্তর্ভুক্ত করা হয়।

উপজেলায় মোট ৭ জন ভাসমান ও ছিন্নমূল মানুষের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা শুমারী সমন্বয়কারী, নেতৃত্বে ৬টি জোনের জোন প্রধান এ কাজে অংশগ্রহন করেন।

গলাচিপা উপজেলাকে ৬টি জোনে ভাগ করে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর কার্যক্রম ১৫ তারিখ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে। এ বিষয়ে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা শুমারী সমন্বয়কারী মো. মাসুদ বলেন, গলাচিপায় ৬টি জোনে ৭৪৭ গণনাকারী, ১২৮ জন সুপারভাইজার, ৬ জন আইটি সুপারভাইজার, ৬ জন জোনাল অফিসার ও ১ জন উপজেলা সমন্বয়কারীসহ মোট ৮৮৮ জন শুমারীকর্মী কাজ করছে।

এদিকে ১৫ তারিখ (বুধবার) সকাল থেকে পুরোদমে কাজ শুরু করে দিয়েছে শুমারীকর্মীরা। ২১ তারিখ পর্যন্ত চলবে শুমারী কার্যক্রম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu