1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কলেজ ছাত্রীকে ৩ দিন আটকে রেখে ধর্ষণ,আটক ব্যবসায়ী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৩৯ সময় দর্শন

মৌলভীবাজারের কমলগঞ্জের এক কলেজছাত্রীকে প্রলোভন দেখিয়ে সিলেটে নিয়ে ৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শহিদুল ইসলাম শহীদ (৫৫) নামে এক ব্যবসায়ীকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিলেট নগরীর ছড়ারপাড় সুগন্ধা-৪৭ বাসার মৃত আলী হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সিলেট নগরীর লালদিঘীরপাড়স্থ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শহীদকে গ্রেপ্তার করে কমলগঞ্জ পুলিশের একটি টিম।

আটকের বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী বলেন, আসামি শহীদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী)/০৩) এর ৭/৯(১)/৩০ ধারায় মামলা (১১(০৬)২০২২) রুজু করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হবে।

পুলিশ জানায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের এইচএসসি পড়ুয়া কিশোরীকে (১৭) গত ৮ জুন ফুসলিয়ে পাহাড়িকা ট্রেনযোগে কমলগঞ্জ থেকে সিলেট নিয়ে যান অভিযুক্ত শহীদুল ইসলাম শহীদ। সিলেট নগরীতে এনে তাকে আটকে রেখে তিন দিন ধরে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে।

নিখোঁজ থাকায় কলেজছাত্রীর বাবা ১০ জুন কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। ডায়রির সূত্র ধরে পুলিশ মেয়েটি খুঁজতে থাকে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে আসে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, প্রাথমিকভাবে ভিকটিমের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu